History minor 1st semester 2 mark question and answers unit:-1

1. Who wrote 'Indica? During whose reign did he come to India? What is the importance of Indica' as a source of Ancient Indian History?
Answer- 'ইন্ডিকা' গ্রন্থের রচয়িতা হলেন গ্রিকদূত মেগাস্থিনিস। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। 'ইন্ডিকা' গ্রন্থে সমকালীন ভারতের অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিস্থিতি ও রাজনৈতিক বিবরণ লিপিবদ্ধ আছে। তাই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে এটি খুবই গুরুত্বপূর্ণ।
2. Which was the first written history book of India? When was it written? Which state's history is written in it?
Answer -প্রাচীন ভারতের প্রথম লিখিত ইতিহাস হল কলহন রচিত 'রাজতরঙ্গিনী'। এটি দ্বাদশ শতাব্দীতে আনুমানিক 1149-50 খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় রচিত হয়। এই গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে।
3. in it? Who wrote the Allahabad Pillar inscription (Eulogy)? Whose glorious achievements are written
Answer -সংস্কৃত পন্ডিত ও সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এই প্রশস্তি বা স্তম্ভ লিপিতে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কীর্তি কাহিনী বর্ণিত আছে।
4. Who wrote the Aihole inscription? Which dynasty's history is written in it?
Answer- জৈন কবি রবিকীর্তি আইহোল শিলালিপি রচনা করেন আইহোল শিলালিপি চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর আমলে রচিত হয়। এই লিপি থেকে চালুক্য রাজাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানা যায়।
5.Who wrote the Hatigumpha inscription? Whose achievements are written in it?
Answer- কলিঙ্গরাজ খারবেল হাতি গুফা শিলালিপি রচনা করেন। এই লিপিতে খারবেল এর প্রারম্ভিক জীবন ও কার্যাবলীর বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ আছে।
6. Who wrote the Nasik inscription (Eulogy)? Whose glorious achievements are written in it?
Answer- গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা গৌতমি বলশ্রী নাসিক প্রশস্তি রচনা করেন। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকণীর মৃত্যুর 19 বছর (মতান্তরে 23 বছর) এই প্রশস্তি রচিত হয়। এতে গৌতমীপুত্র সাতকর্ণীর গৌরবের কাহিনী বর্ণনা করা হয়েছে।
7.Who is the author of 'Mudrarakshasa? What is the historical importance of this Drama?
Answer- 'মুদ্রারাক্ষস' রচনা করেন বিশাখদত্ত। সংস্কৃত ভাষায় রচিত এই নাটক থেকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বহু তথ্য জানা যায়।
8. Who is the author of 'Arthashastra? What is the importance of Arthashastra as a historical source of Mauryan Age?
Answer- অর্থশাস্ত্রের রচয়িতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য বা কৌটিল্য। এই গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের ঐতিহাসিক ঘটনাবলী লিপিবদ্ধ আছে। তাছাড়া এই গ্রন্থের বিবরণ ও মতামত থেকে সেই আমলের রাজনীতি আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে জানা যায়। এতে রাষ্ট্রনীতি ও রাষ্ট্র পরিচালনা রাজার কর্তব্য সম্পর্কে বহু তথ্য আছে। সুতরাং মৌর্য বংশের ইতিহাসের উপাদান হিসেবে অর্থশাস্ত্রের গুরুত্ব অপরিসীম।
9.Who is the author of 'Harshacharita"? What is the subject matter of Harshacharita?
Answer- হর্ষচরিত এর রচয়িতা হলেন কবি বানভট্ট। এতে পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্তনের রাজত্বকালের বিবরণ পাওয়া যায়।
10. Who is the author of 'Vikramankadevacharita? What is the subject matter of Vikramankadevacharita?
Answer-বিক্রমাঙ্কদেবচরিত এর রচয়িতা হলেন বিলহন। চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বের বিস্তারিত বিবরণ এতে বর্ণিত হয়েছে।
11. Who is the author of 'Milindpanho? What is the subject matter of Milindpanho?
Answer- মিলিন্দপানহো-এর রচয়িতা হলেন বৌদ্ধ পন্ডিত নাগসেন। ইন্দো-গ্রিক শাসক মিনান্দ
যৌক্তিকতা প্রসঙ্গে যেসব কঠিন প্রশ্ন করতেন, এই গ্রন্থে নাগসেন তার উত্তর দিয়েছেন।
12 During whose reign did Fa-Hien come to India? What was the primary purpose of his visit to India? Which book did Fa-Hien write about India?

Answer- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চৈনিক পর্যটক ফা-হিয়েন ভারতে এসেছিলেন।

তীর্থ ভ্রমণ এবং বৌদ্ধ গ্রন্থ 'বিনয় পিটক'-এর মূল রচনা সংগ্রহের উদ্দেশ্যে তিনি ভারতে এসে সম্পর্কিত তার ভ্রমণ বৃত্তান্তের নাম 'ফু-কুয়-কি' বা Fo-Kwo-Ki (The Travels of Fa-Hien)
13. Who is the author of 'Ramcharita? What is the subject matter of Ramcharita?
Answer- 'রামচরিত' এর রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। এক অর্থে এতে রয়েছে রামচন্দ্রের বিজয় ও গুণকীর্তন; আর অন্য অর্থে রয়েছে পালরাজ রামপালের জীবনী, সিংহাসন লাভ এবং কৃতিত্বের বর্ণনা।
14. During whose reign did Hiuen Tsang come to India? What was the primary purpose of his visit
to India? Which book did Hiuen Tsang write about India?
Answer-চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত ভ্রমণে এসেছিলেন। বুদ্ধের জন্মস্থান ও বুদ্ধ তীর্থ দর্শন তাঁর ভারত আগমনের উদ্দেশ্য ছিল। ঐতিহাসিক উপাদান হিসেবে তার ভারত ভ্রমণ বৃত্তান্ত সি-ইউ-কাই বা "Hai-yü Chi," or "Record of Western" অত্যন্ত মূল্যবান।
15. Where is Ajanta situated? Why is this place famous?
Answer-অজন্তা বর্তমান মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান। এখানকার গুহাচিত্র গুলি প্রায় 2 হাজার বছর পুরো বেকার ভারতীয় শিল্পকলার উন্নতির নিদর্শন বহন করে। খাড়া পাহাড়ের গায়ে মোট 30 টি গুহায় অজন্তা শিল্পকলা অঙ্কিত রয়েছে।
16. Who is the author of Ashtadhyayi? What is the subject matter of Ashtadhyayi?
Answer-অষ্টাধ্যায়ী এর রচয়িতা হলেন পাণিনি। বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস এই গ্রন্থ থেকে জানা যায়।
17. Who is the author of 'Ramacharitmanas? In which language was it written?
Answer- রামচরিত মানস এর রচয়িতা হলেন তুলসীদাস। এটি আঞ্চলিক ভাষা অবধি তে লিখিত হয়েছিল।
18. What do you mean by archaeological source? Give an example of some archaeological sources.
Answer- ইতিহাস রচনার ক্ষেত্রে লিখিত উপাদান কে বাদ দিলে যে সকল উপাদান থেকে ইতিহাসের বিভিন্ন স্থান, কাল ও ঘটনার সাক্ষ্য পাওয়া যায় এবং বিভিন্ন সময়ের সভ্যতা ও তার ক্রমবিবর্তনের সাক্ষ্য পাওয়া যায় সে গুলোকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। যথা, লিপ, মুদ্র, লেখ, শিলালেখ, মূর্ত, প্রাসাদ ইত্যাদি।
19. Who were the discoverers of the Indus Valley Civilization?
Answer-1922 খ্রিস্টাব্দে বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় বর্তমানে পাকিস্তানে অবস্থিত সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো নামক স্থানে মাটির নিচে একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। একই সময়ে পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় হরপ্পা নামক স্থানে পন্ডিত দয়ারাম সাহানি একই প্রকার সভ্যতার আবিষ্কার করেন। তারপর ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে স্যার জন মার্শাল এর নেতৃত্বে অবস্থানে খোঁড়ার কাজ আরম্ভ হয় এবং সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়।
20. What kind of civilization was Indus Valley Civilization?
Answer- সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল। প্রত্নতাত্ত্বিক খননের ফলে আবিষ্কৃত নগরগুলি দেখে মনে হয় এখানকার অধিবাসীরা পরিচ্ছন্ন ও উন্নত নাগরিক জীবন যাপন করত, নগর পরিকল্পনা, পোড়া ইটের ব্যবহার, উন্নত মানের পয়ঃপ্রণালী ও বৃহৎ স্নানাগার, ব্যবসা বাণিজ্য এই নগর সভ্যতার বিশেষ লক্ষণ।
21. Mention some archeological sites found in Mohenjodaro and Harappa.
Answer- মহেঞ্জোদারো হরপ্পা খননকার্যের ফলে বহু পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল: স্নানাগার, শস্য ভান্ডার, পোড়ামাটির গরুর গাড়ি, সীলমোহর প্রভৃতি।
22. Mention two differences between the Indus Valley Civilization and Vedic Civilization.
Answer-সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক, অপরদিকে বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক আর বৈদিক সভ্যতা ছিল পিতৃতান্ত্রিক।
23. What were the causes of the decline of the Indus Valley Civilization?
Answer- ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার পতনের জন্য কোন একক কারণ দায়ী ছিল না। যে কারণগুলোর জন্য সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল তা হল অরণ্যের অবলুপ্তি সাধন, বন্যা, পৌর জ্ঞানের অভাব, মরুভূমির করাসংস্কৃতি, বৈদেশিক আক্রমণ প্রভৃতি।
24. Who called India an Ethnological museum and why?
Answer-ইতিহাসবিদ ভিন্সেন্ত আর্থার স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্বের জাদুঘর' বলেছেন। ভারতের অধিবাসীদের জাতিগত বৈচিত্র্য লক্ষ্য করে ঐতিহাসিক স্মিথ ভারতকে 'নৃতত্বের জাদুঘর' বলেছেন।
25. Mention two centers of the Indus Valley Civilization.

Answer- সিন্ধু সভ্যতার দুটি কেন্দ্র হল মহেঞ্জোদারো ও হরপ্পা।

26. Mention two contemporary non-Indian civilizations of the Indus valley civilization.

Answer-সিন্ধু সভ্যতার সমকালীন দুটি অ-ভারতীয় সভ্যতা হল মেসোপতেমিয়া ও সুমেরীয় সভ্যতা। সিন্ধুর মতই এগুলিও ছিল নদীকেন্দ্রিক সভ্যতা।
27. Which is the original homeland of Aryans?
Answer- আর্যদের আদি বাসভূমি সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অনেকে বলেন, ভারতবর্ষের মুলতান অথবা পাঞ্জাব অথবা কাশ্মীরের সপ্তসিন্ধু অঞ্চলে তাদের আদি বাসস্থান ছিল। আবার অনেকের মতে, আর্য লিথুয়ানিয়ার অধিবাসী, পরে ভারতে এসেছে। ইদানীংকালের অধিকাংশ ইতিহাসবিদদের মতে, আর্যদের আদি বাসভূমি ছিল আরব সাগরের দক্ষিণ তীরস্থ অঞ্চল। সেখান থেকে তারা ভারতে এসে বসবাস শুরু করেছিল।
28. What is 'Aryan Problem?
Answer- 'আর্য' শব্দের সংস্কৃত অর্থ সৎবংশজাত ব্যক্তি' জে. সি. পিচার্ড, ল্যাসেন 'আর্য' শব্দটিকে কোন নরগোষ্ঠী অর্থে ব্যবহার করেছেন। কিন্তু ডব্লিউ জোনস, ম্যাক্সমুলার প্রমুখ আর্য' শব্দটিকে ভাষাগত অর্থে ব্যবহার করেছেন। এই ভাষা গোষ্ঠীর মধ্যে আছে সংস্কৃত, গ্রিক, লাতিন, গথিক, কেলটিক ও পারসিক প্রভৃতি। যাঁরা এই ভাষায় কথা বলেন তারাই আর্য। জাতিগত অথবা ভাষাগত অর্থে আর্য' শব্দের ব্যবহার-সংক্রান্ত বিতর্ক 'আর্য সমস্যা' নামে পরিচিত।
29. Which is the oldest text of the Aryans? How many divisions are there in it?
Answer- আর্যদের তথা ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম বেদ। চার ভাগে বিভক্ত। যথা- রিগ, সাম, যজু, অথর্ব। প্রতিটি বেদ আবার চার পর্বে রচিত। যথা- সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। ঋগবেদ সবথেকে প্রাচীন। 30. What was the status of women in vedic period? Name two female psalmists of the Vedic age?
Answer-বৈদিক আর্য সমাজে নারীর স্থান ছিল মর্যাদাপূর্ণ। তারা স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ ও বাইরের কাজে অংশগ্রহণ করতেন। ধর্ম-কর্মে স্বামীর সঙ্গে স্ত্রীগণও সমভাবে অংশগ্রহণ করতেন। অপালা, লোপামুদ্রা, গার্থী, মৈত্রেয়ী প্রমূখ ছিলেন ওই যুগের স্বনামধন্যা নারী। এরা স্তোত্র রচনা করে কৃতিত্ব দেখান।
31. In which parts of India did the Aryans settle?
Answer- আর্যরা ভারতে প্রবেশ করে প্রথমে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী- এই সাতটি নদী তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করে। পরবর্তীকালে ধীরে ধীরে উত্তরে হিমালয়, দক্ষিনে বিন্ধ্য পর্বত, পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত অঞ্চলের বহুলাংশে বসতি বিস্তার করে।
32. What is meant by Chaturashram of Vedic Aryan society?
Answer-বৈদিক যুগে মানুষের জীবন কালকে পর্যায়ক্রমে চারটি ভাগে বিভক্ত করা হয়, এটিকে চতুরাশ্রম বলা হয় চারটি আশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। জনগণকে এই চারটি আশ্রম এর নিয়ম পালনের মাধ্যর যাপন করতে হতো। ব্রহ্মচর্য আশ্রমে কৈশোর থেকে যৌবন পর্যন্ত গুরুগৃহে থেকে বিদ্যাভাস করতে হতো। গার্হস যৌবনে বিবাহ করে সংসারধর্ম পালন করতে হতো বানপ্রস্থ আশ্রমে প্রৌঢ় বয়সে লোকালয় ছেড়ে একাকী অরণে মনকে ঈশ্বরমুখী করতে হতো। সন্ন্যাস আশ্রমে গৃহত্যাগ করে সন্ন্যাস নিতে হতো।
মনকে ঈশ্বরমুখী করতে হতো। সন্ন্যাস আশ্রমে গৃহত্যাগ করে সন্ন্যাস নিতে হতো।
33. What was the state structure of the Vedic age?
Answer- ঋক বৈদিক যুগের রাষ্ট্রকাঠামোর ভিত্তি ছিল 'গ্রাম'। কয়েকটি পরিবার নিয়ে একটি গ্রাম গঠিত হতো। গ্রামের প্রধান ছিলেন 'গ্রামণী'। এই গ্রাম গুলির সমষ্টি ছিল রাষ্ট্র। একে 'বিশ' বা 'জন' এবং রাজা কে 'বিশপতি' বা 'রাজন' বলা হত। রাজাই ছিলেন সর্বোচ্চ শাসক। অবশ্য ওই যুগেও 'সভা' ও 'সমিতি' নামে জনপ্রতিনিধি সভা ছিল।
34. What do you mean by 'Rig-Vedic' age? What is its duration?
Answer- ঋকবেদ থেকে আর্য সভ্যতার যে সব কথা জানা যায় তাকে ঋক বৈদিক যুগ বলা হয়। এই যুগের সময়সীমা মোটামুটি ভাবে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ।
35. What do you mean by 'Later-Vedic' age? What is its duration? Answer- ঋক বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কে 'পরবর্তী বৈদিক যুগ' বলা হয়।এই যুগের সময়সীমা মোটামুটিভাবে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।
36 What do you mean by 'Religious Protest Movement? How many such protest move place?
Answer-খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রচলিত ব্রাহ্মণ্য ধর্ম মতের বিরুদ্ধে যে ধর্মীয় আন্দোলন দেখা দেয়, তা প্রতি আন্দোলন নামে পরিচিত। বৌদ্ধ গ্রন্থ অনুসারে এই যুগে ভারতে 63 টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে। এইসব ধর্মমতেরমধ্যে জৈন ও বৌদ্ধ ধর্ম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল।
37.Which is the main holy text of Buddhists? In which language was it written originally?
Answer-বৌদ্ধদের পবিত্র গ্রন্থ হল ত্রিপিটক যার মধ্যে বুদ্ধদেবের ধর্মনীতি গুলো লিপিবদ্ধ আছে। এর তিনটি ভাগ হলো- বিনয় পিটক, সুত্তপিটক অভিধর্ম পিটক। ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছিল।
38. What is Mahabhinishkramana (the great departure) in Buddhism? Answer-দুঃখ-দারিদ্র্য-ব্যাধিক্লিষ্ট মানবজাতির মুক্তির পথ খোঁজার জন্য বুদ্ধ 29 বছর বয়সে এক গভীর রাত্রে গৃহত্যাগ করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা ' মহাভিনিষ্ক্রমণ' নামে পরিচিত।
39. What is 'Dharmachakra Pravartana (the First Turning of Wheels of Dharma) in Buddhism?
Answer- 'বোধি' অর্থাৎ পরম জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ কাশীর নিকট সারনাথে 'মৃগদাব' নামক উদ্যানে 'পঙচভিক্ষু' নামে পরিচিত তাঁর প্রথম পাঁচ জন শিষ্যের (কৌন্ডিন্য, অশ্বজিৎ, বপ্র, ভদ্রীয় ও মহানাম) কাছে তাঁর মতবাদ প্রচার করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা 'ধর্মচক্রপ্রবর্তন' নামে পরিচিত।
40. What are the four Aryasatya?
Answer-জীবন সম্পর্কে বুদ্ধের চারটি বাণীই আর্যসত্য নামে পরিচিত। এগুলি হল-(1) সংসারে দুঃখ কষ্ট আছে। (2) দুঃখের কারণ আছে। (3) দুঃখের নিবৃত্তি আছে। (4) দুঃখ নিবৃত্তির উপায় আছে। এই চারটি সত্য আর্যসত্য নামে পরিচিত।
41. What is Mahaparinirvana' in Buddhism?
Answer-486 খ্রিস্ট পূর্বাব্দে গৌতম বুদ্ধ ৪০ বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে দেহত্যাগ করেন। মহাজীবনের এই অবসান বৌদ্ধশাস্ত্রে 'মহাপরিনির্বাণ' নামে খ্যাত।
42 Who and when established the Mauryan Empire? Who was the greatest emperor of Mauryan Empire?
Answer-321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক।
43.Who was Kautilya? What was he famous for?
Answer-মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী চাণক্য পণ্ডিত কৌটিল্য নামে পরিচিত ছিলেন। বিচক্ষণ এই পণ্ডিত নন্দ বংশের উপর রাজনৈতিক ক্ষোভবশত চন্দ্রগুপ্তের সঙ্গে মিলিত ভাবে নন্দ বংশ ধ্বংসের পরিকল্পনা করেন। কৌটিল্য নামে তিনি 'অর্থশাস্ত্র' রচনা করে খ্যাতি পান। চাণক্য বা কৌটিল্যের পরামর্শে ও পরিচালনায় চন্দ্রগুপ্ত মৌর্য কুটনীতি ও রাষ্ট্রনীতিতে দক্ষতা লাভ করেন।

44.What was the reaction of Emperor Ashoka after the battle of Kalinga?
Answer-কলিঙ্গ যুদ্ধে অসংখ্য মানুষ আহত ও নিহত হয়েছিল। যুদ্ধক্ষেত্রের পৈশাচিক দৃশ্য অশোকের মনে এক বিরাট ভাবান্তর সৃষ্টি করে। হিংসা ও দ্বেষের পরিবর্তে সাম্য, মৈত্রী ও ভালোবাসাই মানুষের কর্তব্য তিনি এই সত্যে উপনীত হন। অতঃপর সম্রাট অশোক কোন যুদ্ধ করেননি, পরিবর্তে 'শান্তির পূজারি'- রূপে কাজ শুরু করেন। তিনি
উপলব্ধি করেন যে, যুদ্ধ নয়, প্রীতি ও ভালোবাসার দ্বারাই মানুষের মঙ্গল করা সম্ভব।
45. What is known about Chandragupta's city administration from Arthashastra and the account of Megasthenes? Or How did the Mauryan rulers set up the Municipal Administration?
Answer- নগর-শাসনের প্রধান দায়িত্ব ছিল ১০ জন সদস্যবিশিষ্ট একটি পরিষদের উপর। এই সদস্যদের প্রতি 5 জন নিয়ে 6 টি বোর্ড ছিল। এই বোর্ডগুলি পৃথক পৃথকভাবে ৪ টি বিভাগের ভারপ্রাপ্ত ছিল, যথা- (1) শ্রমশিল্প তত্ত্বাবধান, (2) নগরে আগত বিদেশিদের তত্ত্বাবধান, (3) জন্ম-মৃত্যুর হিসাব রাখা, (4) বিক্রীত জিনিসের সঠিক ওজন ও মাপ পর্যবেক্ষণ, (5) শিল্পজাত ও কৃষিজাত দ্রব্যের ক্রয়বিক্রয় তত্ত্বাবধান এবং (6) বিভিন্ন দ্রব্যের বিক্রিত মূল্যের ওপর এক-দশমাংশ কর আদায়।
46. Who deciphered the Stone inscriptions of Ashoka and when?
Answer- জেমস প্রিন্সেপ নামক ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক কর্মচারী 1837 খ্রিস্টাব্দে অশোকের লিপির পাঠোদ্ধার করেন। তাঁকে সাহায্য করেছিলেন ল্যাসেন, মরিস এবং করনিংহাম।
Answer- পালি ভাষায় 'ধন্ম' শব্দের অর্থ ধর্ম। অশোক ব্যক্তি ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করার জন্য যেসব নৈতিক বিধি ও সদাচারের কথা প্রচার করেন, সেগুলি একত্রে 'ধন্ম' নামে পরিচিত। এটি কোনো নতুন ধর্মমত নয়, এটি ছিল 'A code of morality', যা সবধর্মেই বিদ্যমান।
47.What do you mean by Ashoka's 'Dhamma'?
Answer- পালি ভাষায় 'ধন্ম' শব্দের অর্থ ধর্ম। অশোক ব্যক্তি ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করার জন্য যেসব নৈতিক বিধি ও সদাচারের কথা প্রচার করেন, সেগুলি একত্রে 'ধন্ম' নামে পরিচিত। এটি কোনো নতুন ধর্মমত নয়, এটি ছিল 'A code of morality', যা সবধর্মেই বিদ্যমান।
48. Mention some features of Ashoka's Dhamma.
Answer- ধন্মের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল-(১) মাতা-পিতা-গুরুজনদের বাধ্য হতে হবে। (2) জীবের প্রতি সদয় ব্যবহার করতে হবে। (3) সত্যকথা বলতে হবে। (4) চারিত্রিক কলুষতা থেকে মুক্ত থাকতে হবে। (5) হিংসা ও আত্মগরিমা ত্যাগ করতে হবে। (6) ব্রাহ্মণ ও শ্রমণদের দান করতে হবে। (7) অল্প ব্যয় ও অল্প সঞ্চয় করতে হবে। (৪) অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে।
49.Write the names of some of the missionaries/preachers of Emperor Ashoka
Answer- ধর্ম প্রচার এর জন্য অশোক ভারতের বিভিন্ন রাজ্য এবং বহির্ভারতে ধর্মপ্রচারক পাঠিয়েছিলেন। এদের মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য হলো মহারক্ষিত (গ্রীক দেশে), পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা (সিংহল), সোন ও উত্তর (সুবর্ণভূমি),ধর্মরক্ষিত (অপরান্ত), মহাধর্মরক্ষিত (মহারাষ্ট্র), মজঝন্তিক (কাশ্মীর) এবং এবং রক্ষিত (বনবাসী)।
50. Mention the important features of Mauryan Administration?
Answer- মৌর্য শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল (1) দৃঢ় কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসনব্যবস্থা; (2) সুগঠিত আল্লাওতন্ত্র; (3) সুসংগঠিত পৌরশাসন ব্যবস্থা এবং (4) গণ-প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের অনুপস্থিতি।
50. Answer- মৌর্য শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল (1) দৃঢ় কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসনব্যবস্থা; (2) সুগঠিত আল্লাওতন্ত্র; (3) সুসংগঠিত পৌরশাসন ব্যবস্থা এবং (4) গণ-প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের অনুপস্থিতি।

Popular posts from this blog

3rd education unit 5

Political science major 3rd TU

3rd sem Political Interdisciplinary TU